রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৫ম ব্যাচের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৫ম ব্যাচের উদ্বোধন

মোঃ সোহেল রানা

দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে “দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৫ম ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি ২০২৬) সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন ড. আসিফ নজরুল, মাননীয় উপদেষ্টা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. গাজী মোঃ সাইফুজ্জামান, মহাপরিচালক (গ্রেড-১), যুব উন্নয়ন অধিদপ্তর

প্রধান অতিথির বক্তব্যে ড. আসিফ নজরুল বলেন, প্রকল্পের আওতায় এ পর্যন্ত ১৭ হাজার ২০০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ সম্পন্ন করেছে। তবে তিনি আরও বড় পরিসরে এ কার্যক্রম সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, “১৭ হাজার নয়, ১৭ লাখ তরুণ-তরুণীকে এই প্রশিক্ষণের আওতায় আনা উচিত, যাতে তারা বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হয়ে আত্মনির্ভরশীল হতে পারে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে।” তিনি উপজেলা পর্যায়েও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ বিস্তারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে দেশের ৪৮টি জেলা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সংশ্লিষ্ট জেলা কার্যালয়ের উপ-পরিচালক, সহকারী পরিচালক, প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান e-Learning & Earning Limited-এর বিভাগীয় প্রধান, জেলা কো-অর্ডিনেটর, সহকারী কো-অর্ডিনেটর, প্রশিক্ষকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে যুক্ত ছিলেন তিন হাজার ৬০০–এর বেশি প্রশিক্ষণার্থী।

উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়নাধীন এই প্রকল্পের আওতায় তিন মাস মেয়াদি (১ জানুয়ারি ২০২৬ থেকে ৩১ মার্চ ২০২৬) ৫ম ব্যাচের প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। দেশের আটটি বিভাগের ৪৮টি জেলায় প্রতি জেলায় তিনটি ব্যাচে ৭৫ জন করে মোট ৩ হাজার ৬০০ জন প্রশিক্ষণার্থী এই কোর্সে অংশ নিচ্ছেন। ১৮ থেকে ৩৫ বছর বয়সী, কমপক্ষে এইচএসসি বা সমমান পাস কর্মপ্রত্যাশী যুব ও যুব নারীরা এ প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পর্যায়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার কর্মকার, সহকারী পরিচালক সাদিকুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ব্রাঞ্চের কো-অর্ডিনেটর এস এম আব্দুল্লাহ, সহকারী কো-অর্ডিনেটর নাফিস ইসলাম, প্রশিক্ষক জাকির হোসেন, জেমস ও মোসাদ্দিকুর রহমান ফাহিমসহ ৫ম ব্যাচের সকল প্রশিক্ষণার্থী।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন