বুধবার, ১৩ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে ওয়ার্ল্ড ভিশন ইউনিসেফের আয়োজনে ধর্মীয় নেতাদের তিন দিন প্রশিক্ষণের সমাপনী


আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশু সুরক্ষা সহিংসতা   বাল্য বিয়ে প্রতিরোধ ও মোকাবেলার জন্য বিশেষ কৌশল হিসেবে ধর্মীয় নেতাদের মতামত গ্রহণ বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ বৃহস্পতিবার শেষ হয়েছে। প্রশিক্ষণে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের  খাসের হাট নামক স্থানে একটি প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মোট ২০ জন ইমাম, কাজী ও সনাতন ধর্মের পুরোহিতগণ অংশগ্রহণ করেন।ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ইউনিসেফের অর্থায়নে স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি) প্রকল্পের আয়োজনে গত ৫ মে থেকে এই প্রশিক্ষণ শুরু হয়ে ৭ মে (বৃহস্পতিবার) শেষ হয়।

কলমদর আলিম মাদ্রাসার সিনিয়র সহকারী মৌলভী ও পাঁকাটোলা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল বাসেত এর সভাপতিত্বে প্রজেক্ট ম্যানেজার উত্তম মন্ডল এর সঞ্চালনায় প্রশিক্ষণটি সমন্বয় করেন। তিন দিনের অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- শিবগঞ্জ থানার সাব ইন্সপেক্টর (এসআই) তনয় কুমার, শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এএসএম ওয়াহিদুজ্জামান ও বিনোদপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম। প্রশিক্ষণে বাল্য বিয়ে বন্ধের ব্যাপারে মহিলা বিষয়ক কর্মকর্তা এএসএম  ওয়াহিদুজ্জামান বলেন, বাল্য বিবাহের কারণেই সন্তান প্রসবে বেশির ভাগ জটিলতা সৃষ্টি হয়। শিবগঞ্জ থানার এসআই তনয় বলেন, সামাজিকভাবে বাল্যবিবাহের আইন প্রয়োগ করতে হবে। বাল্যবিয়ে বন্ধের ব্যাপারে বিনোদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে বাল্যবিবাহ বন্ধের প্রচার-প্রচারণা বাড়াতে হবে। প্রোগ্রাম অফিসার মি. উত্তম মন্ডল ইমামদের উদ্দেশ্যে বলেন, আপনারা বাল্য বিয়ের কুফল কি তা নিয়ে মসজিদে আলোচনা করবেন। তাহলে বাল্যবিবাহ বন্ধে যথেষ্ট ভূমিকা রাখবে। প্রশিক্ষণ শেষে ইমাম ও পুরোহিতদের নিকট থেকে বাল্যবিয়ে ও শিশু সহিংসতা বন্ধে উপস্থিত ইমামদের অংশগ্রহণমূলক কর্মপরিকল্পনা গ্রহণ করেন এবং বাল্যবিয়ে প্রতিরোধে শপথ নেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…