রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ডিজিটাল সার্ভিসেস অ্যাওয়ার্ড পেলেন ১০ ফ্রিল্যান্সার

সংগৃহীত

নিউজ ডেস্ক

আয় ও কাজের ধরনের ওপর ভিত্তি করে ১০ জন ফ্রিল্যান্সারকে ডিজিটাল সার্ভিসেস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে অ্যাওয়ার্ড পেয়েছে একটি পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠানও। রোববার (১০ ডিসেম্বর) ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ ও ‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস’ উপলক্ষে বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির (বিএফডিএস) উদ্যোগে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

অ্যাওয়ার্ড পাওয়া ফ্রিল্যান্সাররা হলেন— নাহিদা আক্তার, সায়মা শওকত, আব্দুল্লাহ আল ফারুক অন্তু, রেজুয়ান আহমেদ বাপ্পী, জাকারিয়া স্বপন, ফারজুক আহমেদ, নাফিউর রহমান, আব্দুল্লাহ আল-মামুন, আতিকুর রহমান ও ইরফানুর রহমান। বিএফডিএস’র তানজিবা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. মোস্তফা কামাল।

তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অন্যদিকে, অ্যাওয়ার্ড দেওয়া উপলক্ষে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা কামাল বলেন, একটা সময় ছিল যখন বাংলাদেশিরা টাকা দিয়ে প্রবাসে গিয়ে তারপর বিদেশ থেকে রেমিট্যান্স পাঠাতেন। কিন্তু ফ্রিল্যান্সাররা টাকা খরচ না করে দেশে বসেই রেমিট্যান্স আনছেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বাধীন হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়্যারম্যান নাজমুল ইসলাম, বাংলাদেশ ডিজিটাল এডুকেশন সোসাইটির চেয়্যারম্যান জসিম উদ্দিন জয় প্রমুখ উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…