রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

অনলাইনে প্রেমের ফাঁদ, লাখ টাকা হাতিয়ে নিচ্ছে তরুণীরা

ফাইল ছবি

নিউজ ডেস্ক

অনলাইনে সম্পর্ক গড়ে টাকা খোয়ানো বা অ্যাপে বিনিয়োগ করে প্রতারণার শিকার হওয়ার ঘটনা এখন যেন নিত্যদিনের ব্যাপার হয়ে উঠছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেমের ফাঁদে পড়ে সর্বনাশ ডেকে আনছেন তরুণরা। কেউ রূপের মোহে পড়ে বিবাহিত নারীকে বিয়ে করে প্রতারণার শিকার হচ্ছেন। আবার অনেকে প্রেমের ফাঁদে পা দিয়ে ব্ল্যাক মেইল হচ্ছেন।

সম্প্রতি ভারতের দিল্লিতে ডেটিং অ্যাপের সূত্রে তরুণীর সঙ্গে সময় কাটাতে গিয়ে এক যুবককে ১ লাখ ২০ হাজার টাকা ক্যাফের বিল দিতে হয়েছে। ঘটনার তদন্তে নেমে দেশটির পুলিশ জানায়, অধিকাংশ শহরে এই ধরনের প্রতারণা চক্র জাল বিস্তার করেছে। যদিও অনেকেই লোকলজ্জার ভয়ে তা গোপন করছেন।

জানা গেছে, বিভিন্ন ডেটিং অ্যাপের মাধ্যমে তরুণীদের সঙ্গে দেখা করেন ভুক্তভোগীরা। সাধারণত এই ধরনের তরুণীরা হোয়াটসঅ্যাপে নাম্বার শেয়ার করেন। যার মাধ্যমেই উভয়পক্ষে কথাবার্তা চলে। এর পর দিন ঠিক করে ডেট করেন যুগল। তরুণীদের ঠিক করা ক্যাফে বা ক্লাবে দেখা হওয়ার পরই শুরু হয় আসল ঘটনা। একের পর এক অর্ডার করেন প্রতারক তরুণী। তার মন পেতে পুরুষ সঙ্গী সব কিছু মেনে নেন।

হঠাৎ জরুরি কাজ আছে বলে ক্যাফে ছেড়ে চলে যান তরুণী। এরপর সাধারণ অর্ডারের তুলনায় পাঁচ থেকে সাত গুণ বিল হাতে পেতেই যেন মাথায় আকাশ ভেঙে পরে পুরুষটির। এত টাকার বিল দেখে প্রতিবাদ করেন তিনি। কিন্তু ক্যাফে কর্তৃপক্ষের চাপ ও হুমকির মুখে ওই টাকা দিতে বাধ্য হতে হয়।

দিল্লির সাম্প্রতিক ঘটনায় আইএএস পরীক্ষার্থী একইভাবে প্রতারিত হয়েছেন। পরে পুলিশ ক্যাফের মালিক এবং ডেট করা তরুণীকে গ্রেফতার করে। তদন্তকারী কর্মকর্তা জানান, ক্যাফে মালিক-ম্যানেজার এবং তরুণী টার্গেটকৃত ব্যক্তিতে প্রলুব্ধ করেন। এর পর লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।

পুলিশ আরও জানায়, সম্প্রতিক ঘটনায় ৪০ হাজার টাকা বিল হয়েছিল। জিজ্ঞাসাবাদে ক্যাফের মালিক জানিয়েছেন, বিলের ১৫ শতাংশ পায় ডেট করা তরুণী, ৪৫ শতাংশ পায় ম্যানেজার এবং ক্যাফের কর্মচারীরা, ৪০ শতাংশ পান ক্যাফে মালিক।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…