সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

স্বচ্ছ কাচের মতো টিভি আনলো এলজি

সংগৃহীত

নিউজ ডেস্ক

নতুন টিভি লঞ্চ করেছে এলজি। যা দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। যদিও কোম্পানি প্রতি বছর সিইএস-এ টিভি লঞ্চ করে, তবে এবার তার এই টিভিতে বিশেষ কিছু আছে। এবার কোম্পানিটি একটি ওয়্যারসেল ট্রান্সপারেন্ট টিভি বাজারে এনেছে। অর্থাৎ এলজি সিগনেচার ওএলইডি টি লঞ্চ করেছে। এই এলজি ইউনিটে একটি কনট্রাস্ট স্ক্রিন দেওয়া হয়েছে, যা একটি বাক্সে রোল আপ করা হয়েছে। শুধু একটি বোতাম দিয়ে এটি ভেতরে বা বাইরে করে নিতে পারবেন। এই ওএলইডি টিভিতে কোম্পানি সর্বশেষ আলফা ১১ এআই প্রসেসরের ব্যবহার করেছে, যা পূর্ববর্তী প্রজন্মের তুলনায় ৪ গুণ ভালো পারফরম্যান্স দেবে বলেই দাবি কোম্পানির।

কোম্পানির দাবি, এই ওএলইডি টি মডেলটি কোম্পানির জিরো কানেক্ট বক্সে বাজারে এসেছে, যা গত বছর এম৩ ওএলইডি এর সঙ্গে চালু করা হয়েছিল। এই বক্সটির সাহায্যে আপনি এই তারবিহীনভাবে টিভিতে ভিডিও এবং অডিও পাঠাতে পারবেন। এই বক্সে আপনার সব স্ট্রিমিং ডিভাইস এবং গেম কনসোল কানেক্ট করতে পারবেন এবং সেগুলো টিভিতে দেখতে পারেন। ওএলইডি টি মডেলে নিচের দিকে স্পিকার দেওয়া আছে। টিভিতে ব্যাকলাইট পাওয়া যায়। কোম্পানির দাবি, এই টিভি অনেক অপশনে বাজারে আসবে। সবচেয়ে অবাক ব্যপার হলো যখন টিভিটি বন্ধ অবস্থায় থাকে, তখন এই টিভিটিতে দেখতে মাছের অ্যাকুয়ারিয়ামের মতো লাগে। টিভির পেছনে কি আছে তা স্পষ্ট দেখতে পাবেন এপার থেকে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…