সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে যেসব বিপদে পড়তে পারেন

সংগৃহীত

নিউজ ডেস্ক

অনেকেই রেস্তোরাঁ, ক্যাফে, বিমানবন্দর বা শপিং মলের পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করেন। হয়তো সোশ্যাল মিডিয়া স্ক্রোল করে সময় কাটাচ্ছেন কিংবা বন্ধুদের সঙ্গে গেম খেলছেন। অনেকে তো ফ্রি ওয়াই-ফাই পেয়ে মোবাইল ফোনে ডাউনলোড করে ফেলেন বেশ কিছু সিনেমা, ওয়েব সিরিজ। জানেন কি, পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করে নিজের কত বড় বিপদ ডেকে আনছেন?

নিরাপত্তা

ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্কগুলো অনেক ক্ষেত্রেই নিরাপদ নয়। এর মাধ্যমে হ্যাকাররা আপনার ফোনের ডেটা অ্যাক্সেস করতে পারে। ফলে আপনি জানতেও পারবেন না আর আপনার ব্যক্তিগত তথ্য, যেমন ক্রেডিট কার্ড নম্বর, পাসওয়ার্ড এবং ই-মেইল ঠিকানা চুরি হয়ে যাবে। ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্কে ভাইরাস এবং ম্যালওয়্যার ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেকটাই বেশি। এটি আপনার ডিভাইসের ক্ষতি করতে পারে বা আপনার ডেটা চুরি হতে পারে। শুধু তাই নয়, এমনকি ফোনটিও ধীরে কাজ করতে শুরু করবে। ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে আপনার ডিভাইসে স্প্যাম এবং বিজ্ঞাপন আসার সম্ভাবনা বেশি। এতে আপনার ফোনের সব অ্যাপ ঠিকভাবে কাজ করবে না। বারবার হ্যাং হবে। এমনকি ফোন গরমও হয়ে যেতে পারে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…