বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বাঘায় এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা,আটক


পাভেল ইসলাম, রাজশাহী

রাজশাহীর বাঘায় এনএসআই কর্মকর্তা পরিচয়ে চাকরি দেয়ার নামে অর্থ আত্নসাৎকারী রিন্টু আলী (৪৫) এক ভুয়া এনএসআই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ।

তার দেহ তল্লাশী করে কয়েকটি ভুয়া পরিচয়পত্র (আইডি কার্ড ) জব্দ করেছে পুলিশ। রোববার  রাতে উপজেলার নারায়ণপুর ক্লাব ঘরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় । সে নাটোর জেলার লালপুর উপজেলার মির্জাপুর গ্রামের আহসান আলীর ছেলে ।

পুলিশ জানায়, এনএসআই নামে পরিচিত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার নামে ভুয়া পরিচয়পত্র (আইডি কার্ড) তৈরী করে একই উপজেলার গন্ডবিল গ্রামের আব্দুল গাফ্ফারের ছেলে রেজাউল করিম (২২)এর নিকট থেকে গত সপ্তাহে নগদ ১ লক্ষ টাকা হাতিয়ে নেন রিন্টু আলী (৪৫)। পরে তার দাবির আরো দুই লক্ষ টাকা নেওয়ার জন্য রাজশাহীর বাঘা উপজেলার নারায়ণপুর ক্লাব ঘরের সামনে ডেকে নেন রেজাউল করিম।

রেজাউল করিম জানান,তার আচরণে সন্দেহ হওয়ায় স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, প্রতারণার দায়ে রেজাউল করিমের মামলায় তাকে গ্রেপ্তার করে সোমবার (১১ মার্চ) দুপুরে তাকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত রিন্টু আলী ভ’য়া পরিচয়ে অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে। সে মুলত: ঢাকার কেয়া কসমেটিক কম্পানির ফ্লোর ম্যানেজার পদে চাকরি করেন বলে জানান ওসি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…