রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বরিশালে বাস-ট্রলির সংঘর্ষে দুইজন নিহত

সংগৃহীত

নিউজ ডেস্ক

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর নামক এলাকায় ঢাকাগামী যাত্রীবাহি সাকুরা পরিবহনের একটি বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও সাতজন আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ছয়টার দিকের এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতরা হলেন-ট্রলিচালক সোহরাব কবিরাজ ও তার সহযোগি রুবেল হাওলাদার।

উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাফর আহম্মেদ জানিয়েছেন, সাকুরা পরিবহনের একটি বাস বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে নতুন শিকারপুর এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলিচালক সোহরাব ও তার সহযোগি রুবেল নিহত হন। এ সময় বাসের সাতজন যাত্রী আহত হয়েছেন।

ওসি আরও জানান, বাস ও ট্রলি জব্দ করা হলেও ঘটনার পর পরই সাকুরা পরিবহনের চালক ও হেলপাড় পালিয়ে গেছে। স্থানীয়রা জানিয়েছেন, ঘণ কুয়াশার কারণে সড়কে দৃষ্টিসীমা খুবই কম ছিল। আর অবৈধ যানবাহন হিসেবে পরিচিত ট্রলিটি মহাসড়কের মাঝ বরাবর দিয়ে যাচ্ছিল। সেইসাথে দুর্ঘটনার সময় বাসের গতিও বেশি ছিল। যার কারণে ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষের পর বাসটি সড়কের অপর পাশে গাছের ওপর আছড়ে পড়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…