সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাটে রাইস ট্রান্সপ্লান্টেরের মাধ্যমে চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন

চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন

বি এম রুবেল আহমেদ

ভোলাহাটে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ২৯ জানুয়ারী সোমবার সকালে দলদলী ইউনিয়নের কালহোন মাঠে ২০২৩-২০২৪ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের সমলয়ে চাষাবাদ এর ৫০ একর ব্লক প্রদর্শনী রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে চারা রোপণ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গরীবুল্লাহ দবির, অফিসার ইনচার্জ ঋত্বিক সুমন রায়, দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চুটু, কৃষি প্রকৌশলী শাহ সাইদুর রহমান।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আক্তারুল ইসলামের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রতন কুমার নায়েক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সবুজ আলী। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন। খাদ্যের অভাব দূর করতে চাষীদের উদ্বুদ্ধ করতে সকল অতিথি গুরুত্ব আরোপ করে বক্তব্য দিয়েছেন। এর আগে কৃষি নির্ভর করতে বিভিন্ন দিক তুলে ধরে ভোলাহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী স্বাগত বক্তব্য দেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…