রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাটে ট্রান্সফরমারের মালামাল উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের ৪জন গ্রেফতার

ছবি: চোর চক্রের ৪জন

বি এম রুবেল আহমেদ

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় ট্রান্সফরমারের মালামাল উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের ৪জনকে গ্রেফতার করেছে ভোলাহাট থানা পুুলিশ। গত ৮ জানুয়ারি দিবাগত রাতে দলদলী ইউনিয়নের মোহম্মদপুর মৌজার গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি হয়। ট্রান্সফরমার চুরি হলে মোঃ আব্দুল করিমের ছেলে গভীর নলকূপের মালিক মোঃ জাহাঙ্গীর আলম বাদি হয়ে ভোলাহাট থানায় অজ্ঞাতনামা আসমি করে মামলা দায়ের করেন।

বিষয়টি ভোলাহাট থানা পুলিশের অফিসার ইনর্জাচ সুমন কুমার গুরুত্বের সাথে ট্রান্সফরমার মালামালসহ চোর ধরার অভিযান পরিচালনা করেন। বিচক্ষণতার সাথে ২০ জানুয়ারি আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করে। তারা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার হুজরাপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে মোঃ বাবলু (৪৫) ও রহনপুর নুনগোলা (রেলপাড়া) গ্রামের আইনাল হকের ছেলে মোঃ মোবারক আলী ওরফে সিটু (৩১)। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

গ্রাফতারকৃত ২ চোরকে জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে ৩০ জানুয়ারি গোমস্তাপুর উপজেলার মকরমপুর (উত্তর পাড়া) গ্রামের মোঃ মফিজ উদ্দিনের ছেলে মোঃ মফিজ উদ্দিন ও চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার আজাইপুর (মাঝপাড়া) মৃত মশিবুর রহমানের ছেলে মোঃ রায়হান আলীকে গ্রেফতার করে। আসামিদের গ্রেফতার করে তাদের তথ্য অনুযায়ি চুরি হওয়া ট্রান্সফরমারের মালামাল উদ্ধার করে পুলিশ। মালামাল উদ্ধারসহ চোর গ্রেফতারের খবরে স্থানীয় কৃষকেরা ভোলাহাট থানার অফিসার ইনর্জাচসহ অন্য পুলিশ সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।

এ ব্যাপারে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার বলেন, মামলার ভিত্তিতে অভিযান পরিচালনা করে দু’দফায় আন্তঃজেলা ট্রান্সফরমার চোর চক্রের মালামাল উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…