শুক্রবার, ১১ই বৈশাখ ১৪৩৩, ২৪শে এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাটে সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছন্নছাড়া মানববন্ধন অনুষ্ঠিত

ছবি: মানববন্ধন

নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম কালুর অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ছন্নছাড়া মানববন্ধন করেছে আংশিক অভিভাবকবৃন্দ।

প্রতিষ্ঠানের কয়েকজন অভিভাবক বৃহত্তর বজরাটেকবাসির ব্যানারে ১৮ মার্চ সোমবার সকাল এগারোটার দিকে মানববন্ধনের আয়োজন করা হয় কিন্তু উপস্থিতির সংখ্যা ছিল হাতে গোনা কয়েকজন অভিভাবক সহ প্রাথমিক পর্যায়ের শিশুরা।

অল্পসংখ্যক লোকজন স্কুল মাঠে উপস্থিত হয়ে মানববন্ধনের প্রস্তুতি নিলে পুলিশ বাধা প্রদান করে। বাধার মুখে পড়ে একটি মিছিল ঐজায়গা ত্যাগ করে গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ গেটে একটি পথ সভায় মিলিত হয়।

এ সময় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মোঃ আরফেজ আলী, সাবেক ইউপি সদস্য ও অভিভাবক মোঃ সাজেদ আলী, ইউপি সদস্য ও অভিভাবক মোঃ সবুর আলী, অভিভাবক মোঃ শাহজাহান আলী।

এ সময়‌ বক্তারা বলেন, বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হয়ে সব প্রতিষ্ঠানের সব কিছুই নিয়ন্ত্রণ করেন রবিউল হক কালু। বক্তারা আরো বলেন,তিনি সেশন চার্জ, ভর্তি বাণিজ্য, নতুন পুরাতন বই বিক্রি, সার্টিফিকেট বাণিজ্য , শিক্ষকদের মাঝে গ্রুপিং করাসহ নানা অনিয়ম দুর্নীতির কথা তুলে ধরেন।

শান্তিপূর্ণ মানববন্ধনে কেন বাঁধা দেওয়া হয়েছে জানতে চাইলে সরেজমিনে উপস্থিত ভোলাহাট থানার এসআই কামাল উদ্দিন বলেন, স্কুল মাঠের মধ্যে মানববন্ধন আয়োজন করায় আইনশৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা আছে এরকম তথ্যের ভিত্তিতে তাদের নিষেধ করা হয়েছে।

এবিষয়ে অভিযুক্ত সহকারী শিক্ষক মোঃ রবিউল হক কালু বলেন, আমি একজন সহকারী শিক্ষক হিসেবে আমার কোনো অনিয়ম দূর্নীতির করার সুযোগ নাই। কয়েকজন অভিভাবক তাদের স্বার্থের জন্য আমার সম্মানহানির জন্য প্রাথমিক এবং কেজি স্কুলের শিশুদের নিয়ে মানববন্ধন করেছে।

এনিয়ে অত্র বিদ্যালয়ের একাধিক শিক্ষকরা বলে জানান রবিউল হক কালু মাস্টারের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ ঘন্টা ২০ মিনিট পূর্বে / গোমস্তাপুর উপজেলা

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নুরে আলম…

১১ ঘন্টা ১৮ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে ২ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার অত:পর…