মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ এর আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চর অনুপনগর ইউনিয়নে চর অনুপনগর মুসলিম পাড়া এলাকা হতে ৩ কেজি ৪৫০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

০৭ জুলাই সোমবার দুপুর ২ ঘটিকার সময় চর অনুপনগর মুসলিম পাড়া গ্রামস্থ মহানন্দা নদীর খসমুলের ঘাটে অভিযান পরিচালনা করে ৩.৪৫০ কেজি গাঁজাসহ আসামী মোঃ আনারুল হক (৪৫) কে গ্রেফতার করে। আসামী মোঃ আনারুল হক দেবীনগর গ্রামের মোঃ আফসার আলীর ছেলে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত সময় মাদকের একটি চালান সরবারহ করা হবে। উক্ত সংবাদ পাওয়ার পর র‌্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক মাদকের সম্ভাব্য রুট সমূহের উপর নজরদারী বৃদ্ধি করে এবং উক্ত স্থানে গমন পূর্বক অভিযান পরিচালনাকালে মাদক পরিবহনের সময় উপরোক্ত আসামীকে ৩.৪৫০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…