নিউজ ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার একটি হেরোইন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. জুয়েল রানাকে (৩৪) রাজশাহী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত জুয়েল রানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের মো. আমির আলীর ছেলে এবং বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের বেলেপুকুর এলাকায় বসবাস করছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, তিনি সদর থানার শীর্ষ মাদক ব্যবসায়ীদের তালিকার ২ নম্বর আসামি ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার জিআর নং-৫১২/২৩ নম্বর হেরোইন মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সাজা ঘোষণার পর থেকেই তিনি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছিলেন।
গ্রেপ্তারের স্থান ও সময়: গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত করে ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দ্রুত আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।