চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা এলাকায় ব্যাটারি চালিত ভ্যানের যাত্রী বসার সিটের নীচে বিশেষ কায়দায় নির্মিত পাটাতনের ভিতর হতে ১৮০ বোতল ফেন্সিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছ র্যাব।
০৭ জুলাই সোমবার দুপুর সাড়ে ১২ ঘটিকার সময় গোমস্তাপুর ইউপির নিমতলা কাঠাল গ্রামস্থ জনৈক রেফাজ উদ্দিনের আম বাগানের সামনে গোমস্তাপুর হতে রহনপুর গামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি ব্যাটারি চালিত ভ্যানের যাত্রী বসার সিটের নীচে বিশেষ কায়দায় নির্মিত পাটাতনের ভিতরে লুকিয়ে রাখা ১৮০ বোতল ফেন্সিডিলসহ মোঃ এমদাদুল বুধু (৪৫) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী মোঃ এমদাদুল বুধু ভোলাহাট থানাধীন চামুসা গ্রামের মোঃ এরফান আলীর ছেলে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত সময় মাদকের একটি চালান সরবারহ করা হবে। উক্ত সংবাদ পাওয়ার পর র্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক মাদকের সম্ভাব্য রুট সমূহের উপর নজরদারী বৃদ্ধি করে এবং উক্ত স্থানে গমন পূর্বক অভিযান পরিচালনাকালে ব্যাটারি চালিত ভ্যানযোগে মাদক পরিবহন সময় উপরোক্ত আসামীকে ১৮০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় একটি নিয়মতি মামলা রুজু করা হয়েছে।