মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে ইউএনও’র বিদায় ও নবাগত ইউএনও’র যোগদান


নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বর্তমান উপজেলা নির্বাহী অফিসার এর বদলি জনিত বিদায় ও নবাগত নির্বাহী অফিসার তাঁর কর্মস্থল নাচোল উপজেলায় যোগদান করেন। নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ করেন সদ্য বিদায়ী ইউএনও ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা- কর্মচারীরা।

আজ মঙ্গলবার (৮জুলাই) দুপুরে নাচোল উপজেলা নির্বাহী অফিসার পদে মোঃ কামাল উদ্দিন ৩২তম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।

এসময় বিদায়ী ইউএনও নীলুফা সরকার, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, কৃষি অফিসার সলেহ্ আকরাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, নাচোল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

নবাগত ইউএনওকে সবার সাথে পরিচয় করিয়ে দেন বিদায়ী ইউএনও নীলুফা সরকার। সদ্য নবাগত ইউএনও কামাল উদ্দিন সকলের সহযোগিতা চেয়ে বলেন যে, নতুন কর্মস্থলে সঠিকভাবে যেন দ্বায়িত্ব পালন করতে পারেন সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কামাল উদ্দিন যোগদানের আগে, নওগাঁ জেলার আত্রাই উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ৩৫'তম বিসিএস ব্যাচের কর্মকর্তা।

এছাড়াও সদ্য বিদায়ী ইউএনও নীলুফা সরকার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) রাজশাহী বিভাগীয় অফিসে সচিব পদে যোগদান করেছেন। 

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…