মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

তিন মাসেই ভাঙন চাঁপাই ফাউন্ডেশনের চেয়ারম্যান নিশানের দাম্পত্য জীবনে টানাপোড়েন

তিন মাসেই ভাঙন চাঁপাই ফাউন্ডেশনের চেয়ারম্যান নিশানের দাম্পত্য জীবনে টানাপোড়েন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

তিন মাসেই ভাঙন চাঁপাই ফাউন্ডেশনের চেয়ারম্যান নিশানের দাম্পত্য জীবনে টানাপোড়েন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাই ফাউন্ডেশন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও যুব অধিকার পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ রাতুল হাসান নিশান-এর দাম্পত্য জীবনে ভাঙনের গুঞ্জন উঠেছে।

বিশ্বাসযোগ্য ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, নিশান পরিবার স্ত্রী মোসাঃ বৃষ্টির মৃগী রোগে আক্রান্ত হওয়ার অভিযোগে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

প্রসঙ্গত, চলতি বছরের ১৬ এপ্রিল, পারিবারিকভাবে চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের আলিনগর এলাকার বাসিন্দা মোঃ সেরাজুল ইসলামের কন্যা মোসাঃ বৃষ্টি-র সঙ্গে নিশানের বিবাহ অনুষ্ঠিত হয়। কিন্তু মাত্র তিন মাসের মাথায় এ সম্পর্কের ইতি টানার গুঞ্জন ছড়িয়ে পড়ে।

বিষয়টি জানতে চাইলে মোঃ রাতুল হাসান নিশান মোবাইল ফোনে যোগাযোগ করেও কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তাঁর ঘনিষ্ঠ বন্ধু এবং চাঁপাই ফাউন্ডেশন বাংলাদেশ-এর দায়িত্বপ্রাপ্ত সদস্য মোঃ নুরুজ্জামান রানা বিষয়টি আংশিক সত্য বলে স্বীকার করেছেন।

তিনি বলেন,

> “বিষয়টি পারিবারিক এবং অনেকটাই সংবেদনশীল। আপাতত আমরা এর বিস্তারিত কিছু বলতে চাই না, তবে যেসব কথা ছড়াচ্ছে—তা একেবারেই ভিত্তিহীন নয়।”

তবে এখনো পর্যন্ত উভয় পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা আইনি প্রক্রিয়ার বিবরণ পাওয়া যায়নি।

সামাজিক ও স্থানীয় মহলে বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
পর্যবেক্ষকদের মতে, বিষয়টি ব্যক্তিগত হলেও একজন সমাজসেবী ও সংগঠনের নেতৃত্বে থাকা ব্যক্তির বিষয়ে এমন গুঞ্জন জনমনে কৌতূহল সৃষ্টি করেছে।


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…