সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

দেবীনগরে কাঁচা সড়কে ধানের চারা লাগিয়ে বিক্ষোভ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নজিপুর গোলাম মোহাম্মদের মোড় এবং বাগানপাড়া-মহাজনটোলা পর্যন্ত রাস্তাটি প্রায় ১০ কিলোমিটার। পুরোটাই কাঁচা। যুগ যুগ ধরে এই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে। আর এতে ভোগান্তি পোহাতে হচ্ছে রাস্তা সংলগ্ন হাজার হাজার গ্রামবাসীকে। এই সময়ে রাস্তাটি পাকা করার কোনো উদ্যোগ নেয়া হয়নি।

অবকাঠামোর দিক দিয়ে এলাকাটি গুরুত্বপূর্ণ হলেও কোন অদৃশ্য কারণে রাস্তাটি পাকা হয়নি, তা জানা নেই এলাকাবাসীর। এই এলাকায় ৫টি প্রাইমারি স্কুল, ২টি হাই স্কুল, ৪টি মাদ্রাসা ও প্রায় ৩৫টি মসজিদ রয়েছে। শিক্ষার্থী রয়েছে প্রায় ৬হাজার। তবুও রাস্তাটি পাকা হয়নি।

তাই ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তাটি পাকা না হওয়ায় অভিনব প্রতিবাদ জানিয়েছেন। কাদাপানির কাঁচা রাস্তায় তারা ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানান। এই অভিনব প্রতিবাদে অংশ নেন দেবীনগর ইউনিয়নের হাজারো মানুষ। গতকাল রবিবার দুপুরে এই অভিনব প্রতিবাদের আয়োজন করা হয়।

এ সময় কাঁচা রাস্তায় এলাকার শিক্ষার্থীসহ হাজারো মানুষ রাস্তায় নেমে আসেন এবং পাকা করার দাবিতে মানববন্ধন করেন। পরে প্রতীকী প্রতিবাদস্বরূপ রাস্তায় ধানের চারা রোপণ করেন স্থানীয় যুবকরা।

এসময় স্থানীয় মাদ্রাসার সুপারিনটেডেন্ট বলেন, যুগ যুগ ধরে নজিপুর গোলাম মোহাম্মদের মোড় এবং বাগানপাড়া-মহাজনটোলা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকা চলাচলের অযোগ্য হয়ে আছে। রাস্তাটি পাকা করার জন্য কোনো জনপ্রতিনিধি বা সংশ্লিষ্টা দপ্তর কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। অথচ এই রাস্তা দিয়ে দেবীনগর ও আলাতুলী ইউনিয়নের হাজার হাজার মানুষ চলাচল করে। বিশেষ করে বর্ষাকালে এই রাস্তা চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে। অনেকেই পড়ে গিয়ে আহতও হয়েছেন। এছাড়া কোনো রোগীকে চিকিৎসার জন্য সদরে নিয়ে যেতে চরম ভোগান্তি পোহাতে হয়।

এ ব্যাপারে দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজ উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ দাবি করে আসলেও রাস্তার কোনো সুরাহা হয়নি। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…