মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সংলাপ অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার বা অংশীজনদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলার গোবরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের সহায়তায় চাঁপাইনবাবগঞ্জ শাখা এই কর্মসূচির আয়োজন করে।

গোবরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল হক আজিজির সভাপতিত্বে সংলাপে উপস্থিত ছিলেন— গোবরাতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম, মহিপুর উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক উম্মে হানি, বেহুলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, গোবরাতলা ইউপির স্বাস্থ্য পরিদর্শক আবদুল হক, মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধনি শিক্ষক আব্দুর রহিম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ শাখার প্রকল্প ব্যবস্থাপক উত্তম মন্ডলসহ স্থানীয় অভিভাকবৃন্দ ও সমাজের সুধীবৃন্দ।

সভায় বক্তারা বলেন, সবাইকে বাল্যবিয়ের কুফল নিয়ে আলোচনা করতে হবে। শিশুর কোলে শিশু বড় ধরনের ক্ষতি হচ্ছে আমাদের সমাজে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…