রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে গণসংযোগ কার্যক্রমের মাধ্যমে লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মহানন্দা কাউন্টার বিশ্বরোড মোড় জেলখানা মোড় লিফলেট বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। কর্মসূচিতে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি কামরুল আরেফিন বুলু,পৌরো বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামান মুক্তা, নাচোল থানা বিএনপির তারেক আহমেদ,ভোলাহাট উপজেলার বিএনপি'র সাবেক যুগ্ন আহ্বায়ক ও সাবেক এমপি মঞ্জুর হোসেনের ভাতিজা সৈয়দ আতাউর রহমান মিলন সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

দেশে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, লাগামহীন দ্রব্যমূল্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিএনপির ৩১ দফা কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী।

তারা বলেন, সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণের মাধ্যমে তারা চলমান আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…