শনিবার, ৩০শে ফাল্গুন ১৪৩২, ১৪ই মার্চ ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে ফলক ছাড়াাই প্রায় ৬কোটি টাকার বর্জ শোধনাগারের উদ্বোধন, বাইরে ময়লার স্তুুপের দূর্গন্ধে জনজীবন অতিষ্ঠ


নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার নির্মিত বর্জ শোধনাগার নামফলক ছাড়াই উদ্বোধন করা হযয়েছে প্রায় ৬ কোটি টাকায় নির্মিত বর্জ শোধনাগার এর আয়তন প্রায় ১১বিঘা। শোধনাগারের বাইরে বর্জ(ময়লা)'র স্তুুপ। ময়লার দূর্গন্ধে জনজীবন অতিষ্ঠ হয়েপড়েছে। গত ৭ জুলাই উদ্বোধনী ফলক ছাড়াই বর্জ ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার।

পৌরসভার নির্বাহী খায়রুল ইসলাম জানান, ২০২৩ সালের ১২ মার্চ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প ( NMWSSP)'র আওতায় সদর ইউনিয়নের (লক্ষণপুর- দরবেশপুর)গ্রামে খাড়ির ধারে সমন্বিত বর্জ ব্যবস্থাপনা সুবিধা(Integrated Waste Management Facility) স্থাপন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তৎকালীন পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু। নাচোল পৌরসভার বর্জ ওই শোধনাগারে ফেলার জন্য একটি আধুনিক বর্জ শোধনাগার নির্মানের উদ্বোধন করা হয়েছিল। গত ৭ জুলাই ওই শোধনাগারের বর্জ ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করা হলেও উদ্বোধনী ফলক স্থাপন করা হয়নি। ওই শোধনাগারের বাইরে রাস্তাঘেঁষে ময়লার স্তুপ রয়ে গেছে। বর্তমানে ময়লার দুর্গন্ধে ঐ এলাকায় বসবাসকারী ও সদর ইউনিয়ন পরিষদে যাতায়াতকারী জনসাধারণের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।

শোধনাগারের পার্শবর্তী সাবের আলীর স্ত্রী নীলুফা বেগম, রুবেল আলীর স্ত্রী জবেদা, মইনুদ্দিনের স্ত্রী নাজমা বেগম, জয়নুদ্দিন ও ইনসান আলী তাদের অভিযোগে জানান, পূর্র্বের পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী নিকট অভিযোগ করলে তারা উল্টো আমাদের ওই স্থান থেকে বাড়ি সরিয়ে নিতে বলেন। আমরা অসহায় গরীব, ভুমিহিন মানুষ।

এদিকে শোধনাগারের শ্রমিকদের নিদৃষ্ট পোশাক ছাড়াই অস্বাস্থ্যকার পরিবেশে কাজ করতে দেখা গেছে। এবিষয়ে উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলি মাহবুবুল আলম জানান, এই কাজটি পূর্বে ইঞ্জিনিয়ার ইউসুফ আলী শুরুকরেছিলেন। তবে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, শ্রমিকদের পোশাক, ময়লার স্তুুপ না সরিয়ে তড়িঘড়ি করে উদ্বোধন করা এবং নির্মানকাজের সাথে উদ্বোধনী ফলকের খরচ ধরা আছে কিনা তা জানা নেই।

এ ব্যাপারে সদর ইউপি সদস্য আতাউর রহমান জানান, প্রায় ৬কোটি টাকা ব্যয়েনির্মিত শোধনাগারটি এখন মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। কারণ ময়লার স্তুুপ গড়েতুলেছে শোধনাগারের বাইরে, এতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।

এবিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন জানান, তিনি সদ্য যোগদান করেছেন,এবিষয়ে আমার জানানেই তবে কোন অনিয়ম হয়ে থাকলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৫ ঘন্টা ৪৭ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রমজানের মানবিক বার্তা ছড়িয়ে দিতে স্পর্শ ফাউন্ডেশনের ইফতার…

৪ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

৬ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

৬ই মার্চ ২০২৬ রাত ০৮:৫৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রহনপুরে আমরা ৯৩ এস,এস,সি ব্যাচের আয়োজনে ইফতার মাহফিল