রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে তারুণ্যের উৎসবে বিএমডিএ’র প্রশিক্ষণ কর্মশালা


নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সেচের পানির অপর্যাপ্ততা এলাকায় শস্য বিন্যাসের মাধ্যমে ও এডব্লিউডি পদ্ধতিতে সেচ প্রদান করে পানি সাশ্রয়ে উদ্বুদ্ধকরণ “প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ জুলাই) নাচোল বিএমডিএ’র প্রশিক্ষণ কক্ষে “তারুণ্যের উৎসব” পালন উপলক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন প্রধান কার্যালয় হতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জিন্নুরাইন খান ও মনিটরিং অফিসার মোঃ আশরাফুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মোঃ আল মামুনুর রশীদ, নাচোল জোনের সহকারী প্রকৌশলী মোঃ রেজাউল করিম।কর্মশালায় নাচোল উপজেলার তরুণ কৃষক কৃষাণী যাদের সহিত কৃষি ও মাটির সংযোগ রয়েছে তারা অংশগ্রহণ করেছিলেন।

প্রশিক্ষকবৃন্দ পানি সংকট এলাকা নাচোলের পানির সমস্যা দূরীকরনে বিভিন্ন পানি সাশ্রয়ী পদ্ধতিতে চাষাবাদের বিষয়ে কথা বলেন। তাছাড়া বিএমডিএ’র চলমান প্রকল্পসহ আগামী কৃষির রুপকল্প বর্ণনা করেন। এছাড়া প্রশিক্ষণে তথ্য অধিকার বিষয়ে আলোচনা করা হয়।

শেষে তরুণ কৃষক-কৃষাণীর মধ্যে এডব্লিউডি পাইপ ও ফলদ গাছ বিতরণ করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…