মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে ৯৯ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শিবগঞ্জ বাজারে ইসলামী ব্যাংকের নীচ হতে ৯৯ বোতল ফেন্সিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

২৭ জুলাই -২০২৫ সন্ধা ৬ ঘটিকার সময় শিবগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে মোঃ সোহেল রানা (২৬) কে গ্রেফতার করে র‌্যাব। মোঃ সোহেল রানা শিবগঞ্জ থানাধীন বাররশিয়া গ্রামের মোঃ তরিকুল ইসলামের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, র‍্যাব-৫ সিপিসি-১ এর আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শিবগঞ্জ বাজার এলাকায় একজন ব্যক্তি প্লাষ্টিকের ক্যারেটে করে অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ সিপিসি-১ এর আভিযানিক দল অভিযান পরিচালনা করে ঘটনাস্থল হতে ৯৯ বোতল ফেন্সিডিল সহ আসামী  মোঃ সোহেল রানা (২৬), কে গ্রেফতার করা হয়।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…