মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

রাজশাহীতে এক বাস চালককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

রোববার (২৭ জুলাই) সকাল থেকে এ রুটে বাস চলাচল বন্ধ আছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। এই সুযোগ কাজে লাগিয়ে সিএনজিচালিত অটোরিকশার চালকরা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন যাত্রীদের থেকে।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২৬ জুলাই রাজশাহীর চালকদের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের চালক-শ্রমিকদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের এক চালককে মারধর করে রাজশাহীর চালকরা। এ ঘটনার জেরে রাজশাহীর একটি বাস ভাঙচুর করে চাঁপাইনবাবগঞ্জের চালকরা। এর ফলে দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়।

জেলার ভোলাহাট উপজেলা থেকে রাজশাহী যাওয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জ বিশ্বরোড মোড়ে এসেছেন আলি হাসান। তিনি বলেন, বিকেলে চিকিৎসকের কাছে যাওয়া দরকার তাই সকালে বিশ্বোরোডে এসেছিলাম। এসে শুনি বাস চলাচল বন্ধ। পরে সিএনজিতে করে রাজশাহী যাচ্ছি। বাসে বাড়া ১১০ টাকা। কিন্তু সিএনজিতে ২০০ টাকা দিয়ে যেতে হচ্ছে।

মারুফা নামের একজন এক কলেজ ছাত্রী বলেন, সকাল থেকে বিশ্বরোডে বসে ছিলাম। বাসের অপেক্ষায়। পরে জানতে পারি বাস চলাচল বন্ধ পরে চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে ৪ কিলোমিটার দূরে বালিয়াঘাটা এলাকায় গিয়ে বাসে উঠলাম। সিএনজিতে ভাড়া চাইছে ২৫০ টাকা। অথচ চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহীর ভাড়া ১১০ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, গত কাল থেকে বাস চলাচল বন্ধ। সোমবার রাজশাহীর সমিতির সঙ্গে বসার কথা ছিল। তবে অনিবার্য কারণে বসা হয়নি। মঙ্গলবার বেলা ১১টায় মিটিংয়ের সময় নির্ধারণ করা হয়েছে। আশা করি বিষয়টি দ্রুত সমাধান হবে। এতে যাত্রীদের ভোগান্তি কমবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…