শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ


নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাধ্যমিক পর্যায়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ ৩০ জুলাই বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা মাধ্যমিক ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় পারফর্মেন্স বেজড গ্র্যান্ডস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি প্রকল্পের আওতায় এ পুরস্কার(সম্মাননা ক্রেস্ট ও সনদ) প্রদান করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুলতানা রাজিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তরের পরিচালক প্রফেসর মোহাঃ আসাদুজ্জামান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তর(কলেজ)'র সহকারী পরিচালক আলমাছ উদ্দিন। অন্যান্যের মাঝে জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খানসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক, ভিভাবক ও ২৪ জন কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…