রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ আদালত আ’লীগ নেতাদের ডিম নিক্ষেপ করতে এসে পুলিশ হেফাজতে ছাত্রদল নেতা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের তিন আসামিকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ করার সময় জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেতাউর রহমানসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার সামনে এ ঘটনা ঘটে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গিবিরোধী অভিযান ‘অপারেশন ঈগল হান্ট’ মামলায় শিবগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ ও যুবলীগ নেতা আবু কালাম আজাদ জামিন আবেদন করেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা দায়রা জজ মিজানুর রহমান অতিরিক্ত জেলা দায়রা জজের কাছে এটি হস্তান্তর করেন। পরে শুনানি শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আসামির উপস্থিতিতে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সরেজমিন দেখা যায়, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাদের আসার খবর পেয়ে আদালত প্রাঙ্গণে জড়ো হতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় আদালতের সামনে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। আদালতের হাজতখানা থেকে বের হওয়ার সময় ছাত্রদল কর্মীরা আসামিদের লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন।এসময় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমানের উপস্থিতিতে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেতাউর রহমানসহ ৫-৬ জন নেতাকর্মীকে টেনেহিঁচড়ে মারধর করতে করতে আদালতের হাজতখানায় নিয়ে যায় পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, পরিস্থিতি শান্ত করতে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেফতার বা আটক করা হয়নি। বিস্তারিত পরে জানাচ্ছি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…