রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অ্যাসিডে ঝলসানো যুবকের মরদেহ উদ্ধার


নাসিম আলী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের পদ্মা নদী থেকে অ্যাসিডে ঝলসে দেওয়া অবস্থায় সফিকুল ইসলাম সফিক (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২ আগস্ট) দুপুরে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাতাসি মোড় এলাকার পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সফিকুল ইসলাম শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর হঠাৎপাড়া গ্রামের বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা সেরাজুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, মরদেহ উদ্ধারের বিষয়টি শিবগঞ্জ থানা পুলিশকে জানানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের ভগ্নিপতি ও মনাকষা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সামির উদ্দিন জানান, সফিকুল ইসলাম গত বৃহস্পতিবার গরু আনার উদ্দেশ্যে ভারতের দিকে গিয়েছিলেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার পদ্মা নদীতে মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন। মরদেহে অ্যাসিডে ঝলসানোর স্পষ্ট চিহ্ন ছিল বলেও তিনি জানান।

এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ—ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বর্তমানে হত্যা কৌশলে পরিবর্তন এনেছে। তারা নির্যাতনের পর মরদেহ নদীতে ফেলে দিচ্ছে, যাতে শনাক্ত করা কঠিন হয়।

এর আগে গত সোমবার মনোহরপুর সীমান্ত দিয়ে গরু নিয়ে দেশে ফেরার পথে বিএসএফ সদস্যদের হাতে আটক হন পাঁকা ইউনিয়নের দশরশিয়া গ্রামের বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের ছেলে সৈয়বুর আলী। পরে নৃশংসভাবে হত্যা করা হয় তাঁকে। সেই ঘটনায় তাঁর সঙ্গী রুহুল আলী এখনও নিখোঁজ রয়েছেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…