শনিবার, ৩০শে ফাল্গুন ১৪৩২, ১৪ই মার্চ ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যেদের পরিবারকে অর্থ প্রদান


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিভিন্ন সময়ে মৃত্যুবরণকারী চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যদের পরিবারবর্গকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। এছাড়াও সদস্যের সন্তানের বিয়ের জন্য নগদ অর্থ দেয়া হয়।

বৃহস্পতিবার সকালে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এসব নগদ অর্থ প্রদান করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আমিনুল ইসলাম।

সংগঠনটির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনারুলইসলাম আনারের সঞ্চালনায় এককালীন নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথিহিসেবে জেলা ট্রাক মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ।

 বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শহীদ আহমেদ,সাধারণ সম্পাদক আব্দুল মাতিন, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু ও সাধারণ সম্পাদক খালেকুজ্জামান সেন্টু উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনটির সভাপতি সাইদুর রহমানে জানান, আজকের অনুষ্ঠানে মোট ১২ লাখ টাকা এককালীন নগদ অর্থ প্রদান করা হয়েছে। এরমধ্যে চলতি বছরে মৃত্যুবরণকারী ৮ সদস্যের নমিনীগণের প্রত্যেককে ৭০হাজার টাকাকরে মোট ৫লাখ ৬০হাজার টাকা এবং সদস্যের মেয়ের বিয়ের জন্য ২০ জনকে ও ছেলের বিয়ের ২ জনকে মোট ৬লাখ ২৫হাজার টাকা প্রদান করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৫ ঘন্টা ২২ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রমজানের মানবিক বার্তা ছড়িয়ে দিতে স্পর্শ ফাউন্ডেশনের ইফতার…

৪ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

৬ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

৬ই মার্চ ২০২৬ রাত ০৮:৫৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রহনপুরে আমরা ৯৩ এস,এস,সি ব্যাচের আয়োজনে ইফতার মাহফিল