শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার আতাহার গ্রামের যুগিডাং এলাকায় (৯ আগস্ট) আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আয়োজনে সভাপতিত্ব করেন জনাব কর্নেলিয়াস মুরমু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালু গ্রাম আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ গোলাম ফারুক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার।

দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে, যা গ্রাম প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।

পরে আলোচনা সভায় অতিথিরা আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতি, ঐতিহ্য, শিক্ষা ও অধিকার রক্ষায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।আলোচনা সভা শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা, যেখানে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানের সার্বিক আয়োজন করে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ অফিস। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নিকোলাস মুরমু, এরিয়া ম্যানেজার, এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং ইসরাইল হাজরা, এরিয়া সুপারভাইজার।

স্থানীয় জনগণ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করায় পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে উঠে।


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…