রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সাংবাদিকদের অধিকার আদায়ে এক্যবদ্ধ হওয়ার আহব্বান - এনওপিসি


নাসিম আলী

অবিলম্বে সকল সাংবাদিকদের নামের তালিকা প্রেস কাউন্সিল থেকে প্রকাশ করতে হবে, সাংবাদিক সুরক্ষা আইন অবিলম্বে প্রকাশের দাবি জাতীয় অনলাইন প্রেস কাউন্সিলের জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল এর কেন্দ্রীয় কমিটি অনুমোদন ও কেন্দ্রীয় সম্মেলনের প্রস্তুতি মুলক এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়! এতে কেন্দ্রীয় কমিটির আংশিক অনুমোদন সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

গতকাল বুধবার, ১৩ই আগষ্ট দুপুর ২ ঘঠিকার সময় রাজধানীর গাজীপুর জেলার, বোর্ড বাজার নামক স্থানের বৈশাখী রেস্তোরার ৩য় তলায় এ সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ সেলিম উদ্দিনের সঞ্চালনায় ও সংগঠনের প্রতিষ্টাতা শেখ তিতুমীরের আকাশ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ (বিএসকেপি) এর সাধারন সম্পাদক, এম এ মমিন আনসারী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অনলাইন প্রেস কাউন্সিলের কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক নিউজ24 সৌদিআরব প্রতিনিধি মোহাম্মদ ফিরোজ।

উক্ত সভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক মুক্ত বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক-সরওয়ার জাহান মেঘলা, দৈনিক নবোদয় পত্রিকার সম্পাদক আবেদা সুলতানা, সাংগঠনিক সম্পাদক সোনিয়া আক্তার, লিমন হোসেন সোহাগ, উপঃ দপ্তর সম্পাদক রানা আহম্মেদ তাজ, কণা আকতার, শিল্পী আকতার, জাকারিয়া সিকদার, মোঃ ওয়াসিম রেজা, সাকিব মাহমুদ, ফিরোজ মিয়াসহ আরও অনেকে।

উক্ত সভায় প্রধান অথিতির বক্তব্যে এম এ মমিন আনসারী বলেন, সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য সকল সাংবাদিক ও সাংবাদিক সংগঠন গুলোকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান। এই ছাড়াও সাংবাদিকদের অধিকার আদায়ে ১১ দফা দাবি বাস্তবায়নে সবাইকে মাঠে থাকার আহবান জানান।

প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের তাদের সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে, সাংবাদিকরা পেশাগত কাজে অনেক হুমকি দুমকি পাচ্ছে, তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সারকারকে অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের ও প্রকাশ করতে সরকার প্রতি আহ্বান জানান তিনি, এছাড়াও তিনি সাংবাদিক তুহিন হত্যা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

সভাপতির বক্তব্যে শেখ তিতুমীর আকাশ বলেন, সংগঠন যেমন সবার অধিকার আদায়ের লড়াই ও সংগ্রামের। সাংবাদিকদের অধিকার আদায়ে সকল সাংবাদিকদের নিয়ে প্রাণের দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে সবাইকে এক কাতারে এসে ঐক্যের ডাকে শামিল হওয়ার আহব্বান জানান তিনি ।

অনুষ্ঠানে জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল এর উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে শিল্প গ্রুপ জে কে প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ ও ম্যানেজিং ডিরেক্টর আক্তার হোসেন গাজী কে উপদেষ্টা করে আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। পরে সংগঠনের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ও উপদেষ্টা দের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংগঠনের নেতৃবৃন্দরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…