সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ডোবায় পড়ে তিন শিশুর মৃত্যু


নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে ডোবায় পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৭ আগস্ট) সদর ও শিবগঞ্জ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। এরমধ্যে পৌর এলাকার চরমোহনপুর-চকপাড়ার ডোবায় ডুবে মারা যায় দুই শিশু।

নিহতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মোজাহিদুর রিহান (৭) ও আব্দুল্লাহ আল আরিয়ান (৫) এবং শিবগঞ্জ উপজেলার দশরশিয়া গ্রামের আবু সাঈদ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, মহানন্দা নদীতে পানি বৃদ্ধির কারণে চরমোহনপুর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়। সেখানকার একটি ডোবায় জমে থাকা পানিতে ডুবে যায় মোজাহিদুর ও আরিয়ান। পরে দুজনের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

অপরদিকে শিবগঞ্জ উপজেলার দশরশিয়া এলাকায় বাড়ির পাশে একটি ডোবায় ডুবে মারা যান আবু সাঈদ নামে ১৩ মাস বয়সের এক শিশু।

বাড়ির পাশে খেলার সময় অসাবধানতা ডোবায় পড়ে গিয়ে তার মৃত্যু হয় বলে জানান শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…