রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রহনপুর পৌরসভার মাদক প্রবণ এলাকা কেডিসি পাড়ায় যৌথ বাহিনীর অভিযান আটক- ৮


গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলাধীন রহনপুর পৌরসভার মাদক প্রবণ এলাকা কেডিসি পাড়ায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

আজ (২০ আগস্ট) বুধবার ভোর ৫টার দিকে ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ টিমের উদ্যোগে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন রুবেল এর নেতৃত্বে সেনাবাহিনী, RAB, পুলিশ, কাস্টমস এর সমন্বয়ে ট্রান্সপোর্ট স্টিম গঠন করে গোমস্তাপুর থানাধীন রহনপুর কেডিসি পাড়ায় অভিযান চালিয়ে ৮ জন মাদক বিক্রেতাকে আটক করেছে যৌথবাহিনী।

আটকৃতরা হল (১) আছমা বেগম (৫৫), স্বামী-মৃত আব্দুর রাজ্জাক, (২) তানু (৪৫), পিতা-আব্দুর রাজ্জাক, (৩) চিড়ল (৫০) স্বামী-একরামুল, (৪) বিজলি (৫০), স্বামী-তাজু, (৫) বুধি (৫০), স্বামী-মৃত ইসলাম, সর্ব সাং-নুনগোলা কেডিসি পাড়া, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ। এরা প্রত্যেকে নিয়মিত মামলার আসামি। অপরদিকে মোবাইল কোর্ট মামলার আসামি (১) আরিফ (২৯), পিতা-খোশ মোহাম্মদ, সাং নুনগোলা কেডিসি পাড়া, (২) কাদির (৪৫), পিতা-মৃত মুজিবুর রহমান, সাং-বাঙ্গাবাড়ি, (৩) মরু (৪০) পিতা-মৃত আব্দুর রাজ্জাক, সাং-নুনগোলা কেডিসি পাড়া, সর্ব থানা- গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।

আটককৃতদের কাছ থেকে ইয়াবা-৮৪০ পিস, হেরোইন -১৪০ গ্রাম, হেরোইন পুরিয়া-৪৬৯টি, গাঁজা-১.৩০০ কেজি, চোলাই মদ ১৯ লিটার, মাদক বিক্রিত নগদ -৫৬,১৭৫/- টাকা, হেরোইন পরিমাপক মেশিন-৩টি, মোবাইল সেট-১টি উদ্ধার করা হয়।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন রুবেল জানান, আটককৃত ৮জন আসামির মধ্যে ৫জনের বিরুদ্ধে তিনটি নিয়মিত মামলার রুজু করা হবে। আর অপর তিনজনের মধ্যে দুজনকে এক মাস করে এবং একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…