সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মো. কবির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ফেডারেশনের চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রধান উপদেষ্টা মাওলানা আবুজার গিফারী, রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা আব্দুস সবুর, রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক ড. জিয়াউল হক, জেলা সেক্রেটারি প্রফেসর মুনিমুল হক, পৌরসভা সভাপতি মো. এনায়েতুল্লাহ, সদর উপজেলা সভাপতি ফরহাদ আহমেদ সায়িম।

প্রধান অতিথির বক্তব্যে কবির হোসেন বলেন, শ্রমিক শ্রেণীর অধিকার আদায় ও তাদের কল্যাণে ট্রেড ইউনিয়নের ভূমিকা অপরিসীম। সংগঠিত শ্রমিকরাই জাতির উন্নয়ন ও শিল্পের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে হবে এবং শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…