শনিবার, ৬ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার সাথে সাক্ষাত বাংলাদেশ আম জনগণপার্টির নেতার


আব্দুল ওয়াহাব

চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার সাথে বাংলাদেশ আম জনগণপার্টি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতারা সাক্ষাত করেন। রোববার দুপুরে জেলা নির্বাচন অফিসে দলটির জেলা আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য রবিউল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল জেলা শাখার পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করার পর দলের নেতৃবৃন্দ জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সাথে সাক্ষাত করেন।

পরে দলটির জেলা আহ্বায়ক রবিউল ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন, দলটির জেলা শাখার পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করা হয়েছে। নির্বাচন কমিশনার কাগজপত্রগুলো যাচাই-বাছাই করে দলটিকে সহযোগিতা করবেন। নতুন রাজনৈতিক দল, নতুন ধারার রাজনীতি নিয়ে এ বাংলাদেশে রাজনীতির করার স্বপ্ন দেখছে।

স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটে নাই। নানান সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এসে জনগণের প্রতিফলন ঘটাতে পারে নাই। তাই বাংলাদেশ আম জনগণপার্টি এক নতুন ধারার নতুন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে রাজনীতি শুরু করেছে। সাধারণ জনগনের যে আকাংখা, তার প্রতিফলন ঘটাবে এ দলটি।

এসময় উপস্থিত ছিলেন, দলটির জেরা সদস্য সচিব জহুরুল ইসলাম, সদস্য আব্দুর রউফ, কাইউম হোসেন, সাফিউল ইসলাম (সেলিম), এ এইচ এম খালেদ ইবনে শামস, শহিদুল ইসলাম, ওবায়দুল ইসলাম, নাসিরুল ইসলাম, সামিরুল ইসলাম, এরশাদ আলী, আলাউদ্দিন. প্রবির কুমার, জাকির হোসেন, আব্দুল কাদের, আহসান আলীসহ অন্যন্য সদস্যবৃন্দ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…