রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বাবুডাইংয়ে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

পরিবেশ রক্ষায় রোপণের জন্য ফুল, ফল, ভেষজ ও বনজ গাছের চারা পেল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীরা। বন্ধুসভা, চাঁপাইনবাবগঞ্জের বন্ধুরা এসব গাছের চারা বিতরণ করেন। গতকাল রবিবার দুপুরে এ বিদ্যালয়ের ২৫০ শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে এসব গাছের চারা বিতরণ করা হয়।

বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের হাতে হাতে এসব গাছের চারা তুলে দেয় বন্ধুসভার বন্ধুরা। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম, সহসভাপতি ফারাহ্ উলফাৎ অর্পিতা, সাধারণ সম্পাদক মাসরুফা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাফিউল হাসান, সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, বন্ধু রামিজ আহমেদ অন্তর, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লুইশ র্মুমু, সাঈদ মাহমুদ, উম্মে কুলসুমসহ অন্যরা।

গাছ বিতরণ শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, মাসরুফা খাতুন ও সৈয়দ নাফিউল হাসান।

এসময় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আমাদের সচেতন হতে হবে। পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে হবে। বৃক্ষনিধন রোধ করতে হবে। গাছ আমাদের অক্সিজেনসহ বেঁচে থাকার নানা উপকরণ দেয়। তাছাড়া বাড়িতে কয়েকটি ফলের গাছ থাকলে পুষ্টির চাহিদা পূরণ হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…