সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে এসডিএফ এর আরইএলআই প্রকল্পের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)- এর রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভ্লিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃ এ.কে.এম. শাহাবউদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ মশিউর রহমান। এছাড়াও বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যবিষয়ক অন্যান্য সংগঠনের মেডিকেল অফিসারগণ উপস্থিত ছিলেন।

এসডিএফ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা ব্যবস্থাপক মোঃ মাহাবুবুর রশীদ, আঞ্চলিক ব্যবস্থাপক (জীবিকায়ন ও কমিউনিটিফিন্যান্স) মোঃ রবিউল ইসলাম, যশোর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (স্বাস্থ্য ও পুষ্টি) ডাঃ কায়মুন আক্তার মুনা এবং এসডিএফ, চাঁপাইনবাবগঞ্জ এর জেলা কর্মকর্তাসহ ৬টি ক্লাস্টার থেকে ৬ জন ক্লাস্টার স্বাস্থ্য ও পুষ্টি ফ্যাসিলিটেটর এবং ২জন গ্রাম সংগঠনের স্বাস্থ্য ও পুষ্টি কমিটির আহ্বায়ক।

কর্মশালার শুরুতেই এসডিএফ চাঁপাইনবাবগঞ্জের জেলা ব্যবস্থাপক বলেন, রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভ্লিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্প বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি প্রকল্প যা এসডিএফ কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।

তিনি আরও ব্যক্ত করেন যে, এই প্রকল্পের মাধ্যমে দরিদ্রতা বিমোচন, প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থানসৃজন, আর্থিক সহায়তার মাধ্যমে অতিদরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠীতে আয়বর্ধনমূলক কর্মকান্ডে সম্পৃক্তকরণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সহায়তা, গ্রামে স্থায়ী ও টেকসই সংগঠন তৈরি, সুবিধাবঞ্চিত ও সহায় সম্বলহীনদের জন্য এককালীন অনুদান প্রদান, গ্রামীণ অবকাঠামো নির্মাণ, বেকার যুবদের কর্মসংস্থান, জীবিকা উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা প্রদান চলমান রয়েছে। এসডিএফ এর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন এসডিএফ’র জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডাঃ মোঃ ইসমাইল।

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর, নাচোল এবং শিবগঞ্জ উপজেলার ১৫০টি গ্রামে গ্রামসমিতির দরিদ্র ও অতিদরিদ্র সদস্যদের মধ্যে এসডিএফ এর পক্ষ থেকে ৯২১ জনগর্ভবতী মাকে থেকে মোট ৮৪,৩১,২০০ টাকা মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়েছে। সন্তান প্রসবে ঝুঁকি রয়েছে এমন ৬১ জনকে ১০,০০০ টাকা করে ৬,১০,০০০ টাকা প্রদান করা হয়েছে। শীতকালীন সবজি বীজ ২৪৮০৮ প্যাকেট এবং গ্রীষ্মকালীন সবজি বীজ ২২৪৪৩ প্যাকেট বিতরণ করা হয়েছে। আয়রণ, ভিটামিন, ক্যালসিয়াম, জিংক ট্যাবলেট, স্যালাইন ১,২৭,৫০০-২,৫৫,০০০ পিস বিতরণ করা হয়েছে। এছাড়াও মোট ২৭,৩৯৪টি পরিবারের প্রত্যেকেই ১২টি করে হাত ধোয়ার সাবান প্রদান করা হবে।

উপস্থাপনা শেষে তিনি উপস্থিত অতিথিদের জানান, এসডিএফ এর রেফারেন্সে যে সকল রোগীদের হাসপাতাল বা সংস্থায় সেবাগ্রহণের জন্য আসে এবং ভবিষ্যতে আসবে তারা গ্রামের অতিদরিদ্র এবং দরিদ্র জনগোষ্ঠী। তিনি উপস্থিত অতিথিদেরকে অনুরোধ করেন পরবর্তীতে যেন এ সকল রোগীদের সংশ্লিষ্ট হাসপাতাল ও সংস্থা থেকে সাধ্যমত সেবা প্রদান করা হয়।

প্রধান অতিথি ডাঃ মোঃ মশিউর রহমান তাঁর বিশেষ বক্তব্যে এসডিএফ এর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি এসডিএফ এর মাতৃত্বকালীন ও সিজারিয়ান ভাতা প্রদান কর্মসূচিকে মানবিক এবং সময়োপযোগী পদক্ষেপ বলে অ্যাখ্যা দেন। উপস্থিত সকল অতিথিবৃন্দ তাদের স্ব স্ব ক্ষেত্রে এসডিএফ এর গ্রাম সমিতির সদস্যদের সাধ্যমত সেবা প্রদান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেষে কর্মশালার সভাপতি জেলা সিভিল সার্জন ডাঃ এ.কে.এম. শাহাবউদ্দীন উপস্থিত সকলকে অভিনন্দন ও শুভকামনা জ্ঞাপন করে এসডিএফ এর এই কার্যক্রমকে দেশের সর্বত্র ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে কর্মশালার পরিসমাপ্তি ঘোষণা করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…