চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ধরনের সেবা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের, ইউপি প্রশাসনিক কর্মকতা মো: আব্দুল আওয়াল।
আজ শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত নিরাপদ অভিবাসন ও বিদেশফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত প্রত্যাশা- ২ প্রকল্পের আওতায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকতা মো: আব্দুল আওয়াল নিজের বক্তব্যে তিনি বলেন, ব্র্যাকের সহায়তায় চাঁপাইনবাবগঞ্জের বিদেশফেরতরা অনেক সেবা পাচ্ছেন। ইউনিয়ন পরিষদ থেকেও তাদেরকে যতটা সম্ভব সহযোগিতা করা হবে। পাশাপাশি তিনি মাঠপর্যায়ে নিরাপদ অভিবাসন বিষয়ে আরও বেশি সচেতনতামূলক প্রচারণা করতে সংশ্লিষ্টদের অনুরোধ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল মালেক (বিশিষ্ট সমাজসেবক) । কর্মশালায় ইউনিয়ন পরিষদের সব ওয়ার্ড সদস্য, সংরক্ষিত নারী সদস্য, গ্রাম পুলিশ, ইমাম, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় বিদেশ-ফেরত অভিবাসীরা অংশগ্রহণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মো: আব্দুল কুদ্দুস (বিশিষ্ট ব্যবসায়ী) তিনি তার বক্তব্যের কাউন্সেলিং বিষয়ে আলোচনা করেন। এবং ব্র্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কে কাউন্সেলিং সেবা প্রদানের জন্য ধন্যবাদ জানান।
কর্মশালাটি সঞ্চালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সদর উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার মোঃ জিন্নাত আলী।
মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের চাঁপাইনবাবগঞ্জ এমআরএসসি’র সেক্টর স্পেশালিষ্ট ইকোনমিক রিইন্টিগ্রেশন মো: হুমায়ুন কবির, নিজের উপস্থাপনায় তিনি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও প্রত্যাশা-২ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।