শনিবার, ৬ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার


নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। উপজেলার কসবা ইউনিয়নের পুরাতন কাজলা নামক স্থানে গতকাল বুধবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন যাবৎ ভারসম্যহীন বয়স্ক এই নারীকে কাজলা বাজার ও তার আশপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে। এলাকাবাসী জানান, পুরাতন কাজলার রেলক্রসিং থেকে প্রায় ২০০ গজ দূরে লাইনের পাশে ট্রেনে কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন অবস্থায় এই অজ্ঞাত বয়স্ক নারীর মরদেহটি দেখতে পেয়ে রেল পুলিশকে খবর দেন তারা।

আমনুরা রেলওয়ে ইনচার্জ এসআই আইনুল হক জানান, রাজশাহী থেকে রহনপুরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। মহিলাটির আনুমানিক বয়স প্রায় ৬৫ বছর। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন এবং সকাল সাড়ে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করি। পরবর্তী আইনি পদক্ষেপ সম্পন্ন করা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা হবে বলে জানান আইনুল হক।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…