রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় অন্ধকল্যান সমিতি কার্যনির্বাহী কমিটির শপথ


মোঃ সোহেল রানা

বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখার নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (২৭ আগষ্ট) বিকেলে জেলা শহর বালিগ্রামে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের নিজস্ব ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং শপথ বাক্য পাঠ করান কার্যনির্বাহী কমিটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান এ্যাডভোকেট মো. শাহনেওয়াজ আলী খাঁন পান্না। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য এ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ এবং সম্মানিত সদস্যবৃন্দ।

সমিতির ২০২৫-২৮ মেয়াদে শপথ গ্রহন করেন নব নির্বাচিত চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান তসিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাদিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ফারুক আলী, সম্মানিত সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, কোষাধক্ষ আব্দুল হান্নান, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল খালিদ। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হন এম কোরাইশী মিলু, আব্দুল বারেক, মতিউর রহমান বরজাহান, এ্যাডভোকেট মতিউর রহমান, মোস্তাফিজুর রহমান, রুহুল আমিন, বাদল আলী প্রমুখ।

উল্লেখ্য যে, চলতি মাসের গত ১৮ আগষ্ট বিকেলে নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে। প্রতি পদে একাধিক প্রার্থী না থাকায় উক্ত প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…