রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে সেপ্টেম্বর মাসেই শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ফুটবল শুধু একটি খেলায় নয়—একটি উন্মাদনার নাম। কোনো খেলোয়াড় যখন একটি গোল করেন তখন দর্শকরা উল্লাসে মেতে ওঠেন। এখনও সারা বিশ্বে ফুটবলরই দর্শক বেশি। এই ফুটবলে চাঁপাইনবাবগঞ্জ জেলাও অনেক এগিয়ে ছিল, সুনাম ছিল। এক সময় মাঠের দুই পাশে দর্শদের উপচে পড়া ভিড়ও হতো। কিন্তু হালে আর তেমনটা দেখা যায় না। তাই সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে।

আগামী ৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে ফুটবলের জমজমাট এই আসর। তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত এই টুর্নামেন্টের নাম দেয়া হয়েছে ‘ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫।’

টুর্নামেন্টের প্রতিটি খেলা চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে (নতুন স্টেডিয়াম) বিকেল সাড়ে ৩টা থেকে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা, শিবগঞ্জ উপজেলা, গোমস্তাপুর উপজেলা, নাচোল উপজেলা ও ভোলাহাট উপজেলা দল অংশগ্রহণ করবে।

উদ্বোধনী খেলায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বনাম শিবগঞ্জ উপজেলা দল খেলবে। দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর গোমস্তাপুর উপজেলা বনাম নাচোল উপজেলা দল, ৮ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বনাম ভোলাহাট উপজেলা, ৯ সেপ্টেম্বর শিবগঞ্জ উপজেলা বনাম গোমস্তাপুর উপজেলা, ১১ সেপ্টেম্বর নাচোল উপজেলা বনাম ভোলাহাট উপজেলা, ১২ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বনাম গোমস্তাপুর উপজেলা, ১৩ সেপ্টেম্বর শিবগঞ্জ উপজেলা বনাম ভোলাহাট উপজেলা, ১৪ সেপ্টেম্বর নাচোল উপজেলা বনাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা, ১৬ সেপ্টেম্বর শিবগঞ্জ উপজেলা বনাম নাচোল উপজেলা, ১৭ সেপ্টেম্বর গোমস্তাপুর উপজেলা বনাম ভোলাহাট উপজেলা মুখোমুখী হবে। খেলা প্রতিদিন বিকেল সাড়ে ৩ টায় শুরু হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…