রবিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২৩শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নুরের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে সড়ক অবরোধ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে শহরের বিশ্বরোড মোড়ে এই কর্মসূচি পালন করে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদ।

অবরোধের কারণে প্রায় ৩০ মিনিট ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই দিকে আটকা পড়ে আমদানি পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন। পরে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেন নেতাকর্মীরা।

ট্রাকচালক আসাদুল ইসলাম বলেন, সোনা মসজিদ থেকে পণ্য বোঝাই ট্রাক নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলাম। বিশ্বরোড মোড়ে এসে দেখি টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। এতে চরম ভোগান্তিতে পড়ি। ৩০ মিনিট পর পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করেছে। পরে ট্রাক নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের সঙ্গে কথা বলে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…