সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোমস্তাপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে


গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ আগষ্ট ) রাতে উপজেলা বিএনপি'র অফিস কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্বে করেন উপজেলা বিএনপির আহবায়ক(ভারপ্রাপ্ত) মোয়াজ্জেম হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত রহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান সোহরাব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি, রফিকুল ইসলাম রাজ, রাধানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক শামিউল ইসলাম বাবুল,সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মার্জুক আহমেদ, চৌডালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মন্তাজ আলী, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল ইসলাম, আলীনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক,গাজিবিএনপি নেতা সাজ্জাদ আলী, বিপ্লব, যুবনেতা জুয়েল আলী, হাসান আলী,ছাত্রনেতা মোহাইমেনুল ইসলাম প্রমূখসহ গোমস্তাপুর উপজেলা শাখা ও রহনপুর পৌরসভা শাখা বিএনপি, যুবদল, ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফেরাত কামনা করে ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়া র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে স্মরণ করেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোমস্তাপুর উপজেলা শাখা।

আগামী(০৫সেক্টেবর)বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল করার প্রস্তুতি গ্রহন করেছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…