রবিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২৩শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে মাদক ও অস্ত্র মামলায় দুজনের কারাদণ্ড


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় রবিউল ইসলাম (৪০) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও পৃথক আরেকটি অস্ত্র মামলায় আকতারুল হক (৩৩) নামে একজনকে ১০ বছর কারাদণ্ড দেন আদালত।

গতকাল রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মিজানুর রহমান আলাদাভাবে মামলা দুটির আসামিদের উপস্থিতিতে এই দণ্ডাদেশ প্রদান করেন।

মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত রবিউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামজীবনপুর-কাচারীর আনোয়ার হোসেনের ছেলে। আর অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত আকতারুল ইসলাম জেলার ভোলাহাট উপজেলার বড় জামবাড়িয়া গ্রামের মো. এন্তাজ আলীল ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ জানান, ২০২১ সালের ১৩ জানুয়ারি জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের টোলবাড়ি এলাকায় অভিযান চালায় র‌্যাব। অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলিসহ আকতারুলকে গ্রেপ্তার করা হয়। পরদিন র‌্যাবের ওয়ারেন্ট অফিসার মিজানুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই বরুন সরকার ২০২১ সালের ৩১ জানুয়ারি আকতারুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এই মামলায় আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দেন।

অপর মামলার এজাহারের বরাত দিয়ে আবদুল ওদুদ আরো জানান, ২০২৩ সালের ১৬ নভেম্বর সদর উপজেলার বটতলাহাট-শান্তিমোড় সড়কের চৌধুরী মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র‌্যাব। এ সময় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১ কেজি ১৩৪ গ্রাম হেরোইনসহ রবিউলকে গ্রেপ্তার করা হয়। পরদিন র‌্যাবের এসআই জাহেদুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর পুলিশ ফাঁড়ির এসআই শহীদুল ইসলাম ২০২৩ সালের ২৪ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার শুনানি শেষে আদালত এই দণ্ড প্রদান করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…