রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে ফেক আইডি ও তার অনুসারীর বিরুদ্ধে অভিযোগ করায় সাংবাদিকের নামে মিথ্যা এজাহার মনিরুলের শাস্তির দাবি সাংবাদিক সমাজের


গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নামে ফেক আইডি খুলে সাংবাদিকদের ছবিসহ বিভিন্ন মান হানিকর পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ান। এবং সেই আইডি বিভ্রান্ত মুলক পোস্টগুলো শেয়ার কমেন্ট, ও বিভিন্ন জনকে মেনশন সহ, ওই আইডির বিরুদ্ধে কেউ কমেন্ট করলে তাকে ফোন দিয়ে হুমকি দেন Monirul Islam ফেক আইডির অনুসারী। এতে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এতে সাংবাদিকদের পেশাগত সততা নিয়ে প্রশ্ন তোলা হয় এবং তাদের মানহানি করার চেষ্টা করা হয়।

এ ঘটনায় গোমস্তাপুরের সাংবাদিকরা জানান, ব্যক্তিগত ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো শুধু সাংবাদিকতার মর্যাদা ক্ষুণ্ন করছে না, বরং সাধারণ মানুষের মাঝেও ভুল বার্তা ছড়িয়ে দিচ্ছে। তারা বলেন, সাংবাদিকতা একটি সৎ ও পেশাদারিত্বপূর্ণ পেশা। অথচ এ ধরনের পোস্টের মাধ্যমে পেশাজীবীদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।

উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ জানান সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের কর্মকাণ্ড অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। তিনি পোস্টদাতা ও তার সাথে জড়িত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

গোমস্তাপুরের সাংবাদিক সমাজ একযোগে বলেন, “পেশাগত সততা ও মান রক্ষায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন প্রচার রোধ করা জরুরি। সাংবাদিকদের নামে বিভ্রান্তি ছড়িয়ে ব্যক্তিগত আক্রমণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

এদিকে, মনগড়া এজাহার দেওয়াসহ ফেক আইডি ও তার অনুসারী মনিরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয় সাংবাদিক সমাজ। এ বিষয়ে গোমস্তাপুর অফিসার ইনচার্জ(ওসি) ওয়াদূদ আলম জানান একজন অফিসার কে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…