সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় ফাতিমা খাতুন (১০) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিশু চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রাজারামপুর ভবানীপুর মহল্লার মো. ইসমাইল হোসেনের মেয়ে।

গতকাল সোমবার বিকেলে বাঁশবাড়িয়া চৌমুহনি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান ও স্থানীয় সূত্র জানান, সোমবার বিকল সাড়ে ৫টার দিকে প্রাইভেট পড়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল ফাতিমা। পথে বাঁশবাড়িয়া চৌমুহনি মোড় এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। এসময় তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…