রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতি নিয়ে সংলাপ


মোঃ জমশেদ আলী

চাঁপাইনবাবগঞ্জে আস্থা নাগরিক প্লাটফর্ম এর উদ্যোগে এবং ডেমক্রেসিওয়াচ এর বাস্তবায়নে “রাজনৈতিক, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহনশীলতায় সুশাসন ও গণতন্ত্র চর্চা” শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায়,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ও আস্থা নাগরিক প্লাটফর্মের সভাপতি মোঃ শাহ আলম এর সভাপতিত্বে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে মতামত প্রদান করেন। এর মধ্যে ছিলেন বিএনপি নেতা ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি, রানিহাটি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ রহমত আলী,জামায়াত নেতা ও সাবেক কাউন্সিলর মোঃ তোহরুল ইসলাম,এনসিপি নেতা নজরুল ইসলাম,ছাত্র অধিকার পরিষদের সভাপতি আবু সায়েম,সুজনের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল। এছাড়াও আস্থা নাগরিক প্লাটফর্মের সদস্যরা সংলাপে অংশ নেন।

বক্তারা বলেন, রাজনৈতিক সহনশীলতা, গণতান্ত্রিক সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করতে সকল দলের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আলোচনার বিকল্প নেই। তারা স্থানীয় ও জাতীয় পর্যায়ে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার জন্য যৌথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…