মঙ্গলবার, ২৬শে ফাল্গুন ১৪৩২, ১০ই মার্চ ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

৩১ দফা বাস্তবায়নের কোন বিকল্প নেই নেতাকর্মীদের কর্মশালায় এ্যাডঃনুরুল ইসলাম সেন্টু


গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ এই স্লোগান কে সাথে নিয়ে দেশনায়ক তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির নেতাকর্মীদের নিয়ে কর্মশালা করেছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল,বিএনপি রাধানগর ইউনিয়ন শাখায় আয়োজনে রবিবার বিকেলে টমপাড়া বরেন্দ্র প্রি ক্যাডেট স্কুলপ্রাঙ্গণ এই কর্মশালা অনুষ্ঠিত হয় ।কর্মশালার সভাপতিত্ব করেন,রাধানগর ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক, মজিবুর রহমান,এতে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলিনগর ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক, শফিকুল ইসলাম গাজী, রহনপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম,রহনপুর পৌর ছয় নং ওয়ার্ড বিএনপি'র, সভাপতি, আমজাদ হোসেন মেম্বার, সিনিয়র সহ-সভাপতি, বাদল আলী, বিএনপি নেতা শেখ জামির- উল ইসলাম বিপ্লব, আবু শালেম চৌধুরী,আরমান আলী, সমীর,যুবনেতা,জুয়েল আলীসহ বিএনপি'র অঙ্গ ও সহযোগী, সংগঠনের,নেতাকর্মীরা।


কর্মশালায় এ্যাডঃনুরুল ইসলাম সেন্টু তিনি বলেন,জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ২০২৩ সালে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা প্রস্তাব করে। আজ যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে তার বেশির ভাগই ৩১ দফাতে আছে। তারেক রহমানের ঘোষিত কর্মসূচির মাধ্যমে দেশকে মেরামত করতে চাই।

তিনি আরও বলেন আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে ৩১ দফা ঘোষণা করেছেন তা বাংলা আপামর জনগণের মুক্তির সনদ। বাংলাদেশের প্রেক্ষাপটে রাধানগরে যে লিফলেট বিতরণ করা হচ্ছে তাতে আগামী বিএনপির গণজোয়ার সৃষ্টি হবে। এই গণজোয়ারের মধ্য দিয়ে সাধারণ মানুষ তার ভোটের অধিকার ফিরে পাবে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ৩১ দফা বাস্তবায়ন করার কোন বিকল্প নেই। তাই ৪৪চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে যাকেই মনোনয়ন দেওয়া হোক আপনাদেরকে আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীর্ষ কে বিজয়ী করার জন্য মাঠে কাজ করতে হবে।


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

৪ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শ্রমিক ইউনিয়নের মৃত সদস্য ও সন্তানদের বিয়ের জন্য…

৪ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

ভোলাহাটে জিয়া পরিবারের জন্য ইফতার ও দোয়া মাহফিল…

১লা মার্চ ২০২৬ রাত ১০:০১ / উপজেলা সংবাদ

রহনপুর মহিলা কলেজের আয়োজনে ইফতার মাহফিল

২২শে ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০৪ / রাজনীতি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ভোলাহাটের সাবেক…