সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে কবরস্থানে পুঁতে রাখা প্রায় ১৫-২০টি ককটেল বিস্ফোরণ


নাসিম আলী

চাঁপাইনবাবগঞ্জের রানিহাটিতে বসত বাড়ির পেছনের কবরস্থানে পুঁতে রাখা প্রায় ১৫-২০ টি ককটেল বিস্ফোরণ হয়েছে।সোমবার ভোর চারটার দিকে সদর উপজেলার ধুমিহায়াতপুর এলাকার আহসান মুঞ্জুরের কবরস্থানে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণের আঘাতে উঠে গেছে পাশে থাকা একটি সীমানা প্রচীরের দেয়াল। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। পরে কবরস্থানে গিয়ে দেখি পাশে থাকা একটি দেয়ায় উঠে গেছে ককটেলের আঘাতে। এমনকি আশে-পাশে অনেক মাটি উড়ে গেছে। এখানে অন্তত ২০ টি ককটেল বিস্ফোরণ হয়েছে।

স্থানীয় বাসিন্দা জিন্নাতের স্ত্রী আমেনা বেগম বলেন, হঠাৎ ভোররাতে বিকট শব্দ শুনে বাড়ি থেকে বের হয়ে দেখি ধোয়া উড়ছে। পরে ককটেলের আলামত দেখতে পায়। এখানে ককটেল পুঁতে রাখা হয়েছিল। যা বিস্ফোরণ হয়েছে। দেখে মনে হচ্ছে অন্তত ১৫-২০ টি ককটেল এখানে ছিল। এখনো এলাকাবাসী আতঙ্কিত। আমাদের ধারণা আমার এলাকার আল-আমিন এসব ককটেল এখানে মজুদ করেছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দেখে মনে হচ্ছে মজুদ রাখা ককটেল বিস্ফোরণ হয়েছে। কারা এই ককটেল মজুদকারী তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…