শনিবার, ৬ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের গ্রামীণ নারী উদ্যোক্তা শরিফা খাতুনের সাফল্যের গল্প


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার উপর রাজা রামপুর গ্রামের মেয়ে মোসাঃ শরিফা খাতুন। ছোট্ট এই গ্রাম থেকেই তাঁর জীবনের যাত্রা শুরু। শৈশবের স্বপ্ন ছিল—নিজেকে স্বাবলম্বী করা, পরিবারকে সহযোগিতা করা এবং সমাজের অন্য নারীদের অনুপ্রাণিত করা। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে।

শরিফা খাতুনের উদ্যোক্তা জীবনের সবচেয়ে বড় শক্তি তাঁর পরিবার। মা সবসময় শিখিয়েছেন ”মেয়ে মানেই দুর্বল নয়, মেয়ে মানেই সক্ষম, যদি সে নিজের সামর্থ্যকে কাজে লাগাতে জানে।” স্বামী সবসময় পাশে থেকে সাহস যুগিয়েছেন, আর শাশুড়ি হয়েছেন তাঁর সবচেয়ে বড় সহযোগী—মানসিক, আর্থিক এমনকি শারীরিক শ্রম দিয়েও।

প্রতিষ্ঠান:

প্রচেষ্টা নকশী কর্ণারশখের বসে নকশীকাঁথা তৈরির মধ্য দিয়েই শুরু হয় শরিফা খাতুনের উদ্যোক্তা যাত্রা। ধীরে ধীরে তা পরিণত হয় ব্যবসায়। গড়ে ওঠে তাঁর প্রতিষ্ঠান “প্রচেষ্টা নকশী কর্ণার”। নামের মতোই এর প্রতিটি সাফল্যের পেছনে রয়েছে তাঁর অবিরাম প্রচেষ্টা।

প্রতিষ্ঠানে বর্তমানে উৎপাদিত পণ্যসমূহঃ

ঐতিহ্যবাহী নকশীকাঁথা,হাতের কাজের থ্রিপিস ও পাঞ্জাবি,চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত আমসত্ত্ব,প্রাকৃতিক হোমমেড চুলের তেল,পরিবেশবান্ধব কাগজের কলম (সবচেয়ে আকর্ষণীয় পণ্য)।

"পরিবেশবান্ধব কাগজের কলম":

পরিবেশের ক্ষতি কমাতে প্লাস্টিকের বিকল্প হিসেবে তিনি তৈরি করেছেন কাগজের কলম। বিশেষত্ব হলো—এই কলমের ভেতরে বীজ থাকে। ব্যবহার শেষে মাটিতে ফেলে দিলে কলম থেকেই জন্ম নিতে পারে একটি নতুন গাছ। এই উদ্যোগ শুধু ব্যবসায়িক সাফল্যই নয়, বরং সামাজিক পরিচিতি এনে দিয়েছে তাঁকে। দেশের বিভিন্ন মেলায় প্রদর্শিত হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠান, সংগঠন এবং পরিবেশ সচেতন মানুষরা এই কলম ব্যবহার শুরু করেছেন।"

সাফল্যের গল্পঃ

সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় বাজারের মাধ্যমে তাঁর ব্যবসা ছড়িয়ে পড়ে সারা দেশে। তিনি নিয়মিত মেলায় অংশ নিচ্ছেন, এমনকি দেশের বাইরেও মেলায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। বর্তমানে তাঁর প্রতিষ্ঠানে কয়েকজন নারী নিয়মিত কাজ করছেন এবং নিজেদের পরিবার চালানোর মতো আয়ের পথ খুঁজে পেয়েছেন। শুরুতে মূলধনের অভাব, বাজারজাতকরণের সীমাবদ্ধতা এবং সমাজের বাঁধার মুখোমুখি হলেও তিনি হাল ছাড়েননি। সততা, ধৈর্য ও পরিশ্রম দিয়ে জয় করেছেন প্রতিকূলতাকে।

ভবিষ্যৎ পরিকল্পনা:

শরিফা খাতুন চান “প্রচেষ্টা নকশী কর্ণার”-কে আরও বড় পরিসরে নিয়ে যেতে।গ্রামীণ নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে।নকশীকাঁথা, হস্তশিল্প, প্রাকৃতিক পণ্য এবং কাগজের কলম আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করতে।

জয়িতা পুরস্কারের যোগ্য প্রার্থী:

আজ তিনি গর্বের সাথে বলতে পারেন, পরিবারের সহযোগিতা, নিজের পরিশ্রম এবং অদম্য ইচ্ছাশক্তিই তাঁকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে। তাঁর যাত্রা শুধু একজন নারীর স্বাবলম্বী হওয়ার গল্প নয়, বরং স্বপ্ন, সংগ্রাম আর সফলতার প্রতিচ্ছবি।এই কারণেই তিনি “জয়িতা পুরস্কার অর্থনৈতিক স্বাবলম্বী ক্যাটাগরি”এর যোগ্য প্রার্থী।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…