রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ডাকসু নির্বাচনে নির্বাচিত শিক্ষার্থীদের চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সংবর্ধনা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ জেলার নির্বাচিত শিক্ষার্থীদের ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের আর সি মজুমদার অডিটরিয়ামে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আতাউর রহমান বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজউকের প্রধান প্রকৌশলী ও ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির ঢাকা ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলাম।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. এ. এন. এম. হামিদুল কবির, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা প্রফেসর ড. সফিউর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকার সভাপতি আব্দুল্লাহ আল মামুন।শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট মো. দেলওয়ার হোসেন।

নির্বাচিত চার প্রতিনিধি হচ্ছেন কুররাতুল আইন কানিজ, সহসভাপতি (ভিপি), বেগম শামসুন্নাহার হল, তাজকিরুল ইসলাম, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, আশিক বিল্লাহ, সাধারণ সম্পাদক, বিজয় একাত্তর হল ও নাফিসা সামিহা মায়িশা, কার্যকরী সদস্য, সুফিয়া কামাল হল।

সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সহসভাপতি ফিরোজ আহমেদ, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম মানিক, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন মাসুম, আনোয়ার শোয়েব, মাহফুজ আহমেদ, আশফাকুল আশেকীন, হযরত আলী, তাসলিমা খাতুনসহ অন্যরা।

প্রধান অতিথি প্রফেসর ড. আতাউর রহমান বিশ্বাস বলেন, আমরা কোনো দলের নই। আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ। আমাদের পরিচয় আমরা চাঁপাইনবাবগঞ্জবাসী। আমরা আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…