রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত


মাহিদুল ইসলাম ফরহাদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার নেতৃত্বে গাবতলা মোড়, কালিতলা, বড়ইন্দারা মোড়, নিমতলা মোড়, বাতেন খাঁর মোড় এবং শান্তির মোড় এলাকায় লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ এইচ এম এম জামাল বাচ্চু, পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান মুক্তা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, ১৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সৈয়দ মাহবুব আলী লালা, ভোলাহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আতাউর হোসেন মিলনসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফিরিয়ে দিতে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। এজন্য তারা সকলকে আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…